জনপ্রতিনিধিদের চেষ্টা থাকলে জনগণের ভাগ্য পরিবর্তন করা সম্ভব বলে জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম তিনি বলেন, পৃথিবীর সকল উন্নত দেশের উন্নয়নের ইতিহাস জনপ্রতিনিধিদের মাধ্যমেই পরিবর্তিত হয়েছে। জনপ্রতিনিধিরা যদি দক্ষ হয় সেই দক্ষতার ছোঁয়া জনগণের জীবনেও প্রভাব ফেলে। শনিবার ঢাকায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে পাঁচদিন ব্যাপী খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলগণের জন্য আয়োজিত “সিটি কর্পোরেশন সম্পর্কিত প্রশিক্ষণ” কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, স্বাগত বক্তব্য রাখেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর এবং এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম।
এ সময় বিভিন্ন স্থানীয় সমস্যা সমাধানের জন্য জনগণের উদ্ভাবনী শক্তির উপর গুরুত্ব আরোপ করে বলেন মন্ত্রী আরো বলেন, আপনারা যারা এখানে উপস্থিত তারাই আপনাদের এলাকার মানুষ এবং তাদের সমস্যা সম্পর্কে বিস্তারিত জানবেন। সেই সমস্যার সমাধানে উদ্ভাবনের মাধ্যমে মানুষের অংশগ্রহণে নিশ্চিত করতে হবে। স্থানীয় মানুষ সুযোগ পেলে অনেক কঠিন সমস্যারও বেশ সহজ সমাধান বের করে ফেলতে পারে বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরো বলেন, মানুষ যদি তাদের প্রদত্ত করের টাকায় বিভিন্ন নাগরিক সুবিধা ভোগ করে তাহলে কর প্রদানে উৎসাহিত হয়। এক্ষেত্রে স্থানীয় কাউন্সিলরদের অনেক গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করার সুযোগ রয়েছে। মানুষের অপার শক্তির উপর বিশ্বাস রাখার আহŸান জানিয়ে মন্ত্রী বলেন, ছোট্ট এবং জনবহুল বাংলাদেশের প্রধান শক্তি হচ্ছে এর মানবসম্পদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের শক্তির উপর বিশ্বাস রাখেন জানিয়ে মন্ত্রী বলেন, সেজন্যই তিনি দারিদ্র পীড়িত একটি দেশকে আজকে বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশে পরিণত করতে পেরেছেন, উন্নয়নশীল বিশ্বের কাতারে সম্মানের সাথে আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিতে পেরেছেন। জনগণের ইচ্ছায় এবং জনপ্রতিনিধিদের দ্বারা শাসন ব্যবস্থাকেই গণতন্ত্র উল্লেখ করে তিনি বলেন, তবে সেই জনপ্রতিনিধিদেরও বিভিন্ন বিষয়ে জানার দরকার রয়েছে বলেই আজকের এই প্রশিক্ষণ। সময়ের সাথে মানুষের এবং চাহিদার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় নানা আইনের পরিবর্তন হয় এবং সে বিষয়ে জনপ্রতিনিধিদেরকে ধারণা থাকতে হবে, বলেন স্থানীয় সরকার মন্ত্রী। খুলনার সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এ প্রশিক্ষণকে অত্যন্ত সময়োপযোগী উল্লেখ করে বলেন, আশা করি খুলনার বিভিন্ন এলাকার কাউন্সিলরগণ তাদের মধ্যে মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় সমস্যার সমাধানের তড়িৎ ব্যবস্থা নিতে পারবেন। এই প্রশিক্ষণের ফলে তারা নিজ নিজ এলাকার সমস্যা সমাধানে আরো বেশি উদ্বুদ্ধ হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন মেয়র। তিনি এ সময় ভবিষ্যতে এই ধরনের প্রশিক্ষণের আরো বেশি আয়োজন করার আহŸান জানান।















