আমেরিকার ভিসানীতি সরকারের মাথা ব্যাথা নেই

স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময়ই খেয়াল রাখেন দেশের শান্তি শৃঙ্খলা যেনো অটুট থাকে। এদেশে জঙ্গি সন্ত্রাসের যেনো আর উত্থান না ঘটে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের সকল শান্তির রক্ষা বাহিনীকে আরও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলছি। তিনি আরো বলেন আমেরিকার সেংশন বা ভিসানীতি এগুলো থাকবেই, এগুলো নিয়ে সরকারের মাথা ব্যাথা নেই। সাংবিধানিক ভাবে যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলার আদর্শ নগরে পুলিশ তদন্ত কেন্দ্র ও শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এ উপলক্ষে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের পর সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য ও শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ,জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম, সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, মোহনগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন প্রমূখ।

Facebook Comments Box