আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের নতুনবাজার এলাকার মুন হোটেল থেকে নিতাই দাস (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নিতাই দাস সিলেট কোম্পানীগঞ্জ থানার বিষ্ণুপুর গ্রামের বীরেন্দ্র দাসের ছেলে।

মুন আবাসিক হোটেল সূত্রে জানা যায়, নিতাই দাস গত ১৮ অক্টোবর হোটেল মুনের ২১৫ নম্বর কক্ষে ভাড়া নিয়ে উঠেছিলেন।

হোটেলের ম্যানেজার মো. রাকিব মিয়া ওরফে (রতন) জানান, শনিবার সকালে পাশের একটি বিল্ডিং থেকে দেখতে পান ফ্যানের সঙ্গে নিতাইয়ের লাশ ঝুলে আছে। পরে তাৎক্ষণিক পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, হোটেল মুন থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box