টিকে থাকতে প্রযুক্তিগত জ্ঞান আরোহণের বিকল্প নেই

টিকে থাকতে প্রযুক্তিগত জ্ঞান আরোহণের কোন বিকল্প নেই বলে জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য শিক্ষিত জনগোষ্ঠীর কোন বিকল্প নেই। সোমবার কুমিল্লার লাকসামে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ও লাকসাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

যেকোনো জাতির ভাগ্য উন্নয়নে মানবসম্পদ অতি গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে থাকে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, মানুষই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশের যে পরিবর্তন তাতে মুখ্য ভ‚মিকা পালন করেছে। তাই শিক্ষিত, দক্ষ ও সচেতন নাগরিকরাই পারে দেশের উন্নয়নে ভূমিকা পালন করতে। সেজন্য বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষাখাতে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করে যাচ্ছে।

দেশের মানুষ বিএনপি আমলের দূর্নীতি ও অরাজকতার কথা ভুলে যায়নি উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, স্থানীয় সরকার মন্ত্রী এসময় বিএনপির আন্দোলন সম্পর্কে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন আজ সারা বিশ্বে স্বীকৃত, মানুষের সক্ষমতা বেড়েছে যদিও করোনা এবং নানা ধরনের যুদ্ধের কারণে আমাদের অর্থনৈতিক অগ্রগতি বিঘ্নিত হয়েছে তারপরও সব সংকট কাটিয়ে আজ আমরা সারা বিশ্বের বুকে সম্মানের আসনে অধিষ্ঠিত।

মোঃ তাজুল ইসলাম এ সময় ২০০৯ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতা গ্রহণ করে তখন বাংলাদেশের জিডিপির আকার ৪৭ বিলিয়ন ডলার ছিল উল্লেখ করে বলেন, বিগত ১৫ বছরে বাংলাদেশের জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি। উন্নয়নের এই সুফল দেশের প্রত্যেকটি মানুষ ভোগ করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান, পুলিশ সুপার আব্দুল মান্নান, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূইয়া, ওয়াকফ প্রশাসক গিয়াস উদ্দিন এবং এতে সভাপতিত্ব করেন নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর (মেজর) মিতা সফিনাজ।

Facebook Comments Box