অবরোধ শুরুর আগেই রাজধানীতে বাসে আগুন

মোহাম্মদ আওলাদ, ঢাকা

রোববার থেকে বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগে রাজধানীতে আরও একটি আসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১১ নভেম্বর) রাত ৯টায় গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে সময় নিয়ন্ত্রণ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাত সোয়া ৯টায় ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাসে আগুন দেওয়ার খবর পাওয়ার পর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

এর আগে ১০ মিনিটের ব্যবধানে রাজধানীতে দুটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। রাত ৮টা ২০ মিনিটে নটর ডেম কলেজ পুলিশ বক্সের সামনে লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। এর ১০ মিনিট পর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের (৮ নং) একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

Facebook Comments Box