১৭ হাজার ৭৫০ কেজি ভারতীয় চিনিসহ ৫ চোরাকারবারি গ্রেফতার

নেত্রকোনায় ১৭ হাজার ৭৫০ কেজি (৩৫৫ বস্তা) ভারতীয় চিনিসহ ৫ চোরাকারবারিকে গ্ৰেফতার করেছে মডেল থানা।

নেত্রকোনা জেলার নেত্রকোনা মডেল থানার এসআই মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানার মদনপুর ইউনিয়নের চন্দনকান্দী বাজারের নেত্রকোনা – কেন্দুয়া মেইন সড়কের উপর থেকে বৃহস্পতিবার সকালে এ চিনি উদ্ধার করা হয়।

এ সময় পাচারকারী মোঃ হাবিবুর রহমান, মোঃ দ্বীন ইসলাম, সুমন মিয়া, আকাশ মিয়া ও মোঃ রাসেল আটক করে তাদের হেফাজতে থাকা একটি ট্রাক, যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-১৬-৭৭৫৬ এবং একটি রেজিস্ট্রেশন বিহীন পিকআপ তল্লাশী করে ৩৫৫ টি প্লাষ্টিকের বস্তায় ১৭,৭৫০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত চিনি এবং ট্রাক জব্দ করে থানায় আনা হয় এবং আটক চোরাকারবারীদের জিজ্ঞাসাবাদে তারা জানান নেত্রকোনা জেলার কলমাকান্দা সীমান্ত এলাকা হইতে চোরাচালানের মাধ্যমে চিনিগুলি এনে কিশোরগঞ্জ নিয়ে যাচ্ছিল।

নেত্রকোনা জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নেত্রকোনা জেলায় চোরাচালান নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box