বস্তিতে বসবাসকারী শিক্ষার্থীদের প্রতি বছর বৃত্তি প্রদান করা হবে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বস্তিতে বসবাসকারী শিক্ষার্থীদের জন্য এক কোটি টাকা বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছেন ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম। তিনি বলেছেন, বস্তিতে বসবাসকারী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য প্রতি বছর ডিএনসিসি’র পক্ষ থেকে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। পুনর্বাসন ছাড়া কোনো বস্তি উচ্ছেদ করা হবে না। এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে।

বুধবার রাজধানীর গুলশানে ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনের ৬ষ্ঠ তলায় সম্মেলন কক্ষে ইউএনডিপির সহযোগিতায় ডিএনসিসি ‘জলবায়ু উদ্বাস্তু নিয়ে ঢাকা উত্তরের চ্যালেঞ্জ ও সমাধান’ বিষয়ক পলিসি ডায়ালগ আয়োজন করে। দিনব্যাপী চলমান এই পলিসি ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মেয়র এসব কথা বলেন। মেয়র বলেন, আজকের এই অনুষ্ঠানে জলবায়ু উদ্বাস্তু অনেকে যে যে বিষয়গুলো তুলে ধরেছেন সেগুলোকে আন্তর্জাতিক পর্যায় তুলে ধরার জন্যই এই পলিসি ডায়ালগের উদ্যোগ নেয়া হয়েছে। বিভিন্ন জেলা থেকে ঢাকায় আগত জলবায়ু উদ্বাস্তুদের সমস্যার কথা জলবায়ু সম্মেলনে তুলে ধরবো। আপনাদের বক্তব্য জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতা ও বিশ্বের মেয়রদের কাছে তুলে ধরবো। বিশ্বনেতাদের কাছে যে বার্তা দিতে চাই, তা হলো আমাদের থাকার ব্যবস্থা, আমাদের শিক্ষার ব্যবস্থা, সুস্থ বায়ুর ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা নিয়ে স্বাস্থ্যকর পরিবেশের ব্যবস্থা করা। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন মান নিশ্চিত করতে সরকার চেষ্টা করছে উল্লেখ করে মেয়র আরও বলেন, কিন্তু আমাদেরও সীমাবদ্ধতা আছে। আন্তর্জাতিক স¤প্রদায়েকে আহবান করবো তারা যেন এগিয়ে আসে। যাদের জন্য আজকের লবনাক্ত পানির উচ্চতা বেড়ে গিয়ে উপক‚লীয় এলাকার মানুষের জনজীবন বিপন্ন, যাদের জন্য উত্তরবঙ্গে পানি লেয়ার নিচে নেমে গিয়েছে সেখানে জনজীবন বিপন্ন তাদেরকে দ্বায়িত্ব নিতে হবে। ডিএনসিসির সহকারী নগর পরিকল্পনাবিদ ফারজানা ববির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি সোনালী দয়ারত্ম, ব্রিটিশ হাইকমিশনের জলবায়ু ও পরিবেশ বিষয়ক টিম লিডার এলেক্স হার্ভে, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম, কীটতত্ত¡বিদ অধ্যাপক ড. কবিরুল বাশার, স্থপতি সালমা এ. শফি, ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box