ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার সকাল ৯টা ৩৫ মিনিট ৩৩ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার আগারগাঁওয়ে অধিদপ্তরের ভূমিকম্প কেন্দ্র থেকে ৮৬ কিলোমিটার দক্ষিণপূর্বে লক্ষ্মীপুরের রামগঞ্জে। রিখটার স্কেলে এর মাত্রা ৫.৬।

চট্টগ্রাম, সিরাজগঞ্জ, নরসিংদী, সিলেট, খুলনা, চাঁদপুর, মাদারীপুর, রাজশাহী, বাগেরহাট ও ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, বাংলাদেশের রামগঞ্জের আট কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

সংস্থাটি আরও জানায়, সকাল ৯টা ৩৫ মিনিটে অনুভূত হয় ভূমিকম্প। উৎপত্তিস্থল এর গভীরতা ১০ কিলোমিটার।

ভূমিকম্পের সময় অনেকেই ভয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। তবে হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি। ভূমিকম্প অনুভূত হওয়ার পর সমাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট দিয়ে তাদের আতঙ্কিত হওয়ার কথা বলেন।

Facebook Comments Box