ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রোববার সকাল থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬২ জন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোয় ২৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ৩৭ জন ভর্তি হয়েছেন। তবে এ সময় এ রোগে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছর এ রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর গত বছর এ রোগে মারা গেছেন মোট ১ হাজার ৭০৫ জন। চলতি বছরের প্রথম ৭ দিনে দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৪৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬৬ জন এবং ঢাকার বাইরে ২৭৪ জন। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
Facebook Comments Box















