উন্নয়ন প্রকল্পে চীনের অর্থ ছাড় আগের চেয়ে সহজ হবে

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে চীনা অর্থ ছাড় আগের চেয়ে সহজ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আবুল হাসান মাহমুদ আলী বলেন, উন্নয়নের জন্য যেসব প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেগুলোর প্রতি চীনের অঙ্গীকার রয়েছে। আমি আশা করি চীনের অর্থায়ন ছাড় আগের চেয়ে সহজ হবে।

চীনা রাষ্ট্রদূত বলেন, আবুল হাসান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক হওয়ার কারণে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে সামনের দিনে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন করে শুরু আবারও।

বাংলাদেশের অবকাঠামো নিয়ে এক প্রশ্নের জবারে তিনি বলেন, উন্নয়নে নেওয়া প্রকল্পগুলোতে চীন প্রতিশ্রুত অর্থায়ন ছাড় আগের চেয়ে সহজ হবে।

নতুন অর্থমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বাংলাদেশ জোরাল ভূমিকা রাখবে।

Facebook Comments Box