ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক যুবকের ছুরিকাঘাতে মো. মুস্তাকিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার আনসারনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুস্তাকিম স্থানীয় উজানচর গ্রামের কুদরত মিয়ার ছেলে। গফরগাঁও উপজেলার পাগলা থানার ওসি আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘শনিবার রাত ৯টার দিকে আনসারনগর দাখিল মাদ্রাসার মাঠে মাহফিল শেষে মুস্তাকিমের সঙ্গে চৌকা গ্রামের পচা মিয়ার ছেলে সজলের বাগবিতণ্ডা হয়। এর জেরে সজলের হাতে থাকা ছুরি দিয়ে মুস্তাকিমকে আঘাত করে পালিয়ে যান। গুরুতর অবস্থায় মুস্তাকিমকে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
Facebook Comments Box
















