ইয়েমেন উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ৪৯ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১৪০ জন।
হর্ন অফ আফ্রিকা থেকে নৌকাটি ইয়েমেনের দিকে যাচ্ছিল। মঙ্গলবার (১১ জুন) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
সোমবার ডুবে যাওয়া নৌকাটিতে ২৬০ জন যাত্রী ছিলেন। তাদের অধিকাংশই ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিক। সোমালিয়ার উত্তর উপকূল থেকে যাত্রা শুরু করেছিল নৌকাটি।
Facebook Comments Box
















