দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০৫২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৮টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ হাজার ১২০ ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে একজন ডেঙ্গু রোগী মারা গেছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪২২ জনের।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় রয়েছেন ১ হাজার ৬২০ জন। বাকি ২ হাজার ৩৭৩ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রয়েছেন।
Facebook Comments Box













