দেশের উচ্চ আদালতের রায়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, এ রায় জনগণের আরেকটি বিজয়।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‘২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয়। এই সংশোধনীর মাধ্যমে জনগণের ভোট ও নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছিল। এই সংশোধনীর মাধ্যমে বিনা ভোটে ক্ষমতা দখলের প্রবণতা তৈরি হয়। ফলে গত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচনের নামে তামাশা হয়েছে মাত্র। মূলত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার ১৭ ডিসেম্বর দেশের উচ্চ আদালতের রায়ে জনগণের অধিকার পুনরায় প্রতিষ্ঠিত হলো।
এ রায়কে জনগণের আরেকটি বিজয় উল্লেখ বিবৃতিতে তিনি বলেন, ‘এই আইনি লড়াইয়ে জনগণের ভোটাধিকার পুনরায় প্রতিষ্ঠিত হওয়ায় দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি।
















