এমভিসি কর্তৃক আয়োজিত
চরফ্যাশনে অনুর্ধ্ব-১৪ আন্ত উপজেলা ফুটবল খেলোয়াড় বাছাই পর্বের উদ্বোধন

নাদিম খান, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি 

ভোলার চরফ্যাশন উপজেলায় তৃণমূল থেকে দক্ষ ফুটবলার তৈরির লক্ষ্য নিয়ে শুরু হয়েছে এমভিসি কর্তৃক আয়োজিত অনুর্ধ্ব-১৪ আন্ত উপজেলা ফুটবল খেলোয়াড় বাছাই পর্বের উদ্বোধন করা হয়েছে। চরফ্যাশন সরকারি টি ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৪ দিন ব্যাপী ফুটবলার বাছাই কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনী করেন চরফ্যাশন উপজেলা নির্বহী অফিসার রাসনা শারমিন মিথি।

চরফ্যাশন উপজেলার আধুনিক সন্ধ্যা তারা ক্লাবের আয়োজন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, মীর শাহাদাত হোসেন ছায়েদ,প্রভাষক মোঃ আলাউদ্দিন,প্রভাষক মোঃ নজরুল ইসলাম,মোঃ শাখাওয়াত হোসেন জোটন, মোঃ শহিদুল ইসলাম,মোঃ আশ্রাফুর ইসলাম,মোঃ ইব্রাহিম, নাদিম হোসেন খান,সায়েম বিশ্বাস,বেল্লাল হোসেন,মোঃ মুজাহিদ সহ আরো অনেক অনুষ্ঠানের সভাপতি মর্ডান ভেস্পার ক্লাবের সভাপতি সালমান রহমান সোহেল। অনুষ্ঠান সঞ্চালন করেন মডেল অভিনেতা ইমতু রাতিস।

এই সময় বক্তারা বলেন, তৃণমূল থেকে ফুটবলার তৈরি না হলে দেশের ফুটবলে কখনই উন্নতি বা ভাল ফল করা সম্ভব নয়। তাই তৃণমূল পর্যায় থেকে মান সম্মত খেলোয়াড় তৈরির জন্য আমাদের এই আয়োজন। এর মাধ্যমে তরুন যেমন একদিকে মাদক থেকে দূরে থাকবে, অন্যদিকে আগামীদিনে ফুলবলার হয়ে দেশের প্রতিনিধিত্ব করবে। আর তরুনদের ফুটবলার হওয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে মর্ডান ভেস্পার ক্লাব।

Facebook Comments Box