চরফ্যাশনে টিম চিলেকোঠার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশন উপজেলা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন টিম চিলেকোঠার আয়োজনে চরফ্যাশন এতিমখানায় এতিম বাচ্চাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৭ মার্চ রোজ মঙ্গলবার চরফ্যাশন এতিমখানায় এতিম বাচ্চাদের নিয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ এমদাদুল হোসেন, বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর সাহাদাত হোসেন সায়েদ, সাবেক শ্রমিক দলের সাধারণ সম্পাদক মীর আবুল কালাম আজাদ, যুবদলের সাবেক সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব কামরুজ্জামান শাহিন, প্রভাষক আলাউদ্দিন, যুবনেতা সায়েম মালতিয়া ,টিম চিলেকোঠার পৌর উপদেষ্টা,ইঞ্জিনিয়ার মাকসুদ রহমান, উপদেষ্টা মঞ্জুরুল আলম সায়েম, উপদেষ্টা আরিফুর রহমান জুয়েল, উপজেলা সহ সভাপতি হাসিব চৌধুরী, আজাদ তালুকদার, মোঃ রায়হান,পৌর শাখার সাধারণ সম্পাদক আরিয়ান শাকিল,সহ বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, স্বেচ্ছাসেবক, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন টিম চিলেকোঠার প্রতিষ্ঠাতা সভাপতি নাদিম হোসেন খাঁন এবং সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর সৈকত।

Facebook Comments Box