চরফ্যাশন উপজেলা ছাত্রদল সভাপতি হতে আগ্রহী হাবিব

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :

ভোলার চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থেকে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি চরফ্যাশন উপজেলা ছাত্রদল সভাপতি হতে আগ্রহ প্রকাশ করেছেন। স্থানীয় নেতাকর্মীরাও হাবিবুর রহমানকে সভাপতি হিসেবে দেখতে চান।

নেতাকর্মীরা জানান, শিক্ষাজীবনের শুরু থেকেই রাজনীতিতে যুক্ত থাকা হাবিব স্বৈরাচার সরকারের সময় জেল-জুলুম ও জীবনের ঝুঁকি উপেক্ষা করে চরফ্যাশন,ভোলা, বরিশাল ও ঢাকায় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন। তিনি ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০১৯ সালে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার আন্দোলনে অংশ নেওয়ার পর ৩ নভেম্বর তাকে গ্রেফতার করা হয় এবং তিনি দীর্ঘ দিন কারাবরণ করেন।

গত ৫ আগস্ট সরকারের পতনের পর তার নেতৃত্বে চরফ্যাশন উপজেলা ছাত্রদল আরও সুসংগঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নয়নের পক্ষে সক্রিয় ভূমিকা রেখে তিনি নেতাকর্মীদের প্রশংসা অর্জন করেন বলে জানা গেছে। বর্তমানে তিনি নুরুল ইসলাম নয়নের বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে কাজ করছেন। আসন্ন উপজেলা ছাত্রদল কমিটিতে সভাপতি হওয়ার আশাবাদ ব্যক্ত করে হাবিবুর রহমান হাবিব বলেন, চরফ্যাশন ছাত্রদলকে এগিয়ে নিতে জেল-জুলুম মামলার ভয় না করেও দীর্ঘদিন ধরে কাজ করছি। আমাকে সভাপতি হিসেবে সুযোগ দিলে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে সাথে নিয়ে কাজ করবো। তিনি বলেন, স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরাও আমাকে সভাপতি হিসেবে দেখতে চান। আশাকরি তাদের জন্য কাজ করতে একবার হলেও আমাকে এ পদে সুযোগ দেয়া হবে।

Facebook Comments Box