ট্রাক চাপায় স্বামী-স্ত্রী নিহত

মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী দম্পতি নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোংলার দিগরাজ এলাকার জাহাঙ্গীর হোসেন (৫৫) ও তার স্ত্রী রেহেনা বেগম (৪৫)। তারা খুলনা থেকে মোটরসাইকেলে করে মোংলায় ফিরছিলেন।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক গোলাম সরোয়ার স্থানীয়দের বরাত দিয়ে জানান, খুলনা থেকে মোটরসাইকেলে করে জাহাঙ্গীর দম্পত্তি বাড়ি ফেরার পথে বাবুরবাড়ী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক তাদেরকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে রেহেনা বেগম মারা যান। গুরুতর অবস্থায় জাহাঙ্গীর হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। মরদেহ কাটাখালী হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি

Facebook Comments Box