১০ জুলাই পবিত্র ঈদুল আজহা

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ১ জুলাই জিলহজ মাস শুরু হবে এবং আগামী ১০ জুলাই (রোববার) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সন্ধ্যায় রাঙামাটি, শেরপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় চাঁদ দেখার সংবাদ জেলা প্রশাসন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

বুধবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, সে হিসেবে বুধবার সেখানে জিলহজ মাস শুরু হয়েছে। দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৯ জুলাই (শনিবার)। জিলকদ মাসের পরই আরবি বছরের শেষ মাস জিলহজ মাস। জিলহজ মাসে মুসলমানেরা পবিত্র মক্কায় হজ করতে যান। জিলহজ মাসের ৮-১০ তারিখে হজ অনুষ্ঠিত হয়। ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। এই ঈদে কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানেরা।

Facebook Comments Box