কমল স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজার স্বর্ণের দাম কমায় বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস জানিয়েছে ২২ ক্যারেটের স্বর্ণের দাম কমে ১০ গ্রাম ৬৭ হাজার ২০০ টাকা (৬৭২০ টাকা গ্রাম) নির্ধারণ করা হয়েছে। ফলে দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি গ্রামে কমল ১০০ টাকা। যা বৃহস্পতিবার থেকে নতুন দর কার্যকর হবে বলে বুধবার বাজুস জানিয়েছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাজুসের স্টান্ডিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। রবিবার থেকে এই নতুন দর কার্যকর হবে বলে বাজুস স্টান্ডিং কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ জানান।

বৃহস্পতিবার থেকে সবচেয়ে ভালো মানের (হলমার্কযুক্ত) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ৬৭ হাজার ২০০ টাকা ( ৬৭২০ টাকা গ্রাম)। ২১ ক্যারেটের স্বর্ণের দাম কমে ৬৪ হাজার ২০০ টাকা (৬৪২০ টাকা গ্রাম) করা হয়েছে। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম কমে হয়েছে ৫৫হাজার টাকা (৫৫০০ টাকা গ্রাম)।

আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম কমে ৪৫ হাজার ৮৫০ টাকা (৪৫৮৫ টাকা গ্রাম) নির্ধারণ করা হয়েছে। আর হলমার্কযুক্ত রুপার দাম ১৩০ টাকা গ্রাম ও সনাতনী স্বর্ণ ৮০ টাকা গ্রাম নির্ধারণ করা হয়েছে বলে বাজুস জানিয়েছে। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি ধরে স্বর্ণের হিসাব করা হয়ে থাকে।

Facebook Comments Box