অজ্ঞাত গাড়ির চাপায় ৩ মাদ্রাসা ছাত্র নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ি চাপায় মাদ্রাসার ৩ ছাত্র নিহত হয়েছেন। উপজেলার নালঘর রাস্তার মাথা এলাকায় বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি একেএম মনজুরুল হক আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া উত্তর পাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে মো. লিমন (২০), একই ইউনিয়নের বদরপুর গ্রামের আবদুল গফুরের ছেলে আবদুর রাজ্জাক (২১) এবং উত্তর ছুফুয়া গ্রামের ডাক্তার মাসুদের ছেলে আ. রাজ্জাক (২০)।

তারা তিনজন ছুফুয়া ফাজিল মাদ্ররাসার আলীম প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি একেএম মনজুরুল হক আকন্দ জানান, নিহত ৩ মাদ্রাসা ছাত্র এক বন্ধুর জন্মদিনের উপহার কিনার জন্য সিএনজি অটোরিকশাযোগে মিয়াবাজার যাচ্ছিলেন।

এ সময় নালঘর রাস্তার মাথা এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় তারা ঘটনা স্থলেই নিহত হন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ছাত্রদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box