আগামী সপ্তাহে আরও ১০০ হাসপাতালে বৈকালিক সেবা চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
মঙ্গলবার সচিবালয়ে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৈকালিক ক্লিনিক্যাল প্র্যাকটিস করার সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আগামী এক সপ্তাহ থেকে সর্বোচ্চ ১০ দিনের মধ্যে আরও ১০০টি প্রতিষ্ঠানে বৈকালিক সেবা চালু করা যাবে বলে জানান তিনি।
Facebook Comments Box















