বাংলাদেশের প্রথম বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় মামলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানায় মেট্রোরেল কর্তৃপক্ষ বাদী হয়ে মামলাটি করেছে।
সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।
তিনি বলেন, মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় আজ রাতে একটি মামলা হয়েছে। মেট্রোরেল আইন- ২০১৫ অনুসারে মামলাটি হয়েছে। মামলায় একাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ওই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেছে কিনা, প্রশ্ন করা হলে তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। তবে জড়িতদের খুঁজে বের করতে আমাদের একাধিক টিম কাজ করছে।
Facebook Comments Box















