এম আবু সিদ্দিক, চরফ্যাশন (ভোলা) :
ভোলার চরফ্যাশনে বরিশাল ব্রজমোহন বিশ্ব বিদ্যালয়ের স্নাতকোত্তর বর্ষের ছাত্রী গৃহবধূ শাস্বতী রায় চৈতির (২২)অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে শহরে মানববন্ধন হয়েছে। বুধবার (৯মার্চ) দুপুর সাড়ে ১২ টায় চরফ্যাশনে ফ্যাশন স্কয়ার থেকে মানববন্ধন শুরু হয়ে থানার ওসি ও ইউএনওর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।
এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নাগরিকরা ব্যানার নিয়ে শহরে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সুস্ঠ তদন্তের দাবিতে শ্লোগান দেয়।মানববন্ধন শুরুতে বিভিন্শান গণমাধ্যমকর্মিদের কে চৈতি’র বাবা স্কুল শিক্ষক সুভাষ চন্দ্র রায় বলেন আমার মেয়ে চৈতিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার স্বামী,শশুর-শাশুরী।
এ ঘটনায় চৈতির স্বামী মনোজ মজুমদার শাওন, শ্বশুর সমীর মজুমদার কে পুলিশ গ্রেপ্তার করলেও তার শ্বাশুড়ি নিয়তি রাণীকে তার বাবর বাড়ি শেরপুরে পালিয়ে যেতে সহযোগিতা করেছে তার নিকটাত্নীয়রা।
শুক্রবার মধ্য রাতে চরফ্যাশন পৌরসভা ৪নং ওয়ার্ডে হরিবাড়ি সংলগ্ন স্বামীর বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয় গৃহবধু চৈতির।চৈতুর মা গণমাধ্যমকর্মিদের বলেন,সেই রাত্রিতে তার শশুর-শাশুরি আমার চৈতিকে খাবারের সঙ্গে চেতনানাশক ঔষধ মিশিয়ে অজ্ঞান করে ফ্যানের সাথে লাশ ঝুলিয়ে আত্নহত্যার অপপ্রচার চালায়।
চরফ্যাশন থানায় শুত্রবার চৈতির বাবা বাদি হয়ে শাশুরি নিয়তি রানীকে প্রথম আসামী ও শশুর সমীর মজুমদার, তার স্বামী মনোজ মুজুমদার শাওনসহ তিনজন কে আসামি করে একটি মামলা দায়ের করেন।
সবারবাংলা/এসআই
















