চরফ্যাশনে নীলকমল ইউনিয়নে লিখন চেয়ারম্যান নির্বাচিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশনের নীলকমল ইউপি নির্বাচনী আওয়ামী লীগের প্রার্থী মো: আলমগীর হাওলাদারকে হারিয়ে বিজীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন লিখন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় আজ ২৯ ডিসেম্বর এ ফলাফল জানানো হয়।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিজীয় প্রার্থী প্রার্থী ইকবাল হোসেন লিখন পেয়েছেন ৭২৮৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মো: আলমগীর হাওলাদার পেয়েছেন ৫১৭৫ ভোট। ইউনিয়নের ২৩ হাজার ৬৮২ ভোটের মধ্যে বৈধভাবে ভোট প্রয়োগ করেন ১৩ হাজার ১৭০ জন ভোটার। ইউনিয়নের ভোট ১০ কেন্দ্রে অনুষ্ঠিত ভোটের ফলাফল হাতে পাওয়ার পর বিজীয় প্রার্থীরা নাম ঘোষণা করা হয়।

ইকবাল হোসেন লিখন বিজীয় হওয়ায় তার কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তাৎক্ষণিকভাবে এলাকায় আনন্দ মিছিলও করেন তার সমর্থকরা।

Facebook Comments Box