চরফ্যাশনে প্রকৃতির এক অপরুপ বেতুয়া প্রশান্তি পার্ক

নাদিম হোসেন খানঁ (ভোলা) চরফ্যাশন

পর্যটনকেন্দ্র দ্বীপ জেলা চরফ্যাশন উপজেলার উত্তাল মেঘনার কোল ঘেষে তৈরি হয়েছে প্রকৃতির এক অপরুপ “বেতুয়া প্রশান্তি পার্ক। ভৌগলিক অবস্থান, প্রাকৃতিক সুন্দর, নদী বেস্টিত এবং সাগরের নৈকট্য এক ভিন্নরকম সৌন্দর্যের স্বাদ দেবে ভ্রমণ পিপাসুদের। ইতোমধ্যে এখানকার নতুন জেগে ওঠা চরগুলো প্রকৃতিপ্রেমীদের কাছে প্রিয় হয়ে উঠেছে। এখানে আসলে চোখ বুঝে একবার গায়ে সামুদ্রিক ফ্রেশ বাতাস মাখার জন্য এবং মনকে প্রশান্তির পরশ দিতে ছুটে আসেন প্রশান্ত পার্কে ৷

এখানে বসে সূর্যোদয়ের দৃশ্য, মেঘনা নদীর মন মাতানো ঢেউয়ের খেলা, নদীর পাড়ের অন্যরকম দৃশ্য, মেঘনা নদীতে জেলেরা ইলিশ মাছ শিকারের দৃশ্য আর রাতের আঁধারে মনোরম আলোক সজ্জার দৃশ্য দেখে মন কেড়ে নেয় ঘুরতে আসা সকল মানুষের । দক্ষিণে সাগর মোহনার বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরি, ঢালচর, তারুয়া সৈকত প্রাকৃতির এক অপার সৃষ্টি এবং পার্কের পুর্ব দিকে মনপুরা দ্বীপ ।

বেতুয়া প্রশান্তি পার্কে ঘুরতে আসা সরকারী টিবি স্কুলের ছাত্র ইনামুল হাসান ইকরাম ও মোঃ রিসাদ জানান, ভোলার বিভিন্ন স্থানে ঘুরেছি এবার চরফ্যাশন বেতুয়া প্রশান্তি পার্কে ঘুরতে এসেছি। ভ্রমন পিপাসুদের জন্য স্থানটি খুবই সুন্দর।

Facebook Comments Box