ডেঙ্গু পরীক্ষায় বাড়তি ফি নেয়ায় বন্ধ করা হলো ভাটারা হাসপাতাল

ডেঙ্গু পরীক্ষায় বাড়তি ফি আদায় ও নিবন্ধন নবায়ন না করায় রাজধানীর ভাটারা জেনারেল হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ক্লিনিক ও হাসপাতালসমূহের সহকারী পরিচালক ডা. বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের অভিযান চলমান। আমরা কিছুক্ষণ অগেই বেশ কিছু অভিযোগের ভিত্তিতে ভাটারা জেনারেল হাসপাতাল বন্ধ ঘোষণা করেছি। আমরা এ কার্যক্রম আরও কিছুক্ষণ পরিচালনা করবো।

এর আগে রোববার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর অবৈধ ও অনিবন্ধিত ক্লিনিকের বিরুদ্ধে অভিযান পরিচালনার ঘোষণা দেয়।

Facebook Comments Box