দেশ বির্নিমানে তরুণদের এগিয়ে আসতে হবে

স্টাফ রিপোর্টার :

দেশ বির্নিমানে তরুণদের এগিয়ে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা এবং ফোরাম অব ইয়াং প্রফেশনালস্ (এফওয়াইপি) উপদেষ্টা রাশেদ উল হক সরকার। তিনি বলেন, আজকের তরুণরাই আগামী দিনের দেশের ভবিষ্যত। তরুণদের মেধা বিকাশ এবং উন্নয়নে আরো ভালো পরিবেশ সৃষ্টি করতে হবে।

শুক্রবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ইকো ট্রেড ফেয়ার ২০২৬ এবং চিত্রাংঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র রিপোর্টার আরিফুজ্জামান মামুন।

সকাল ১০টায় শুরু হওয়া এই মেলায় শীতকালীন পিঠা, হস্তশিল্প প্রদর্শন করা হয়। শেষ হয় বিকাল ৪টায়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন প্রিয়া, দ্বিতীয় স্থান অধিকার করেন আজমেরি।

Facebook Comments Box