ধানের শীষ মানে জনমানুষের অধিকার : মীর সৈকত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা”র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন চরফ্যাশন পৌরসভা ছা্ত্রদলের যুগ্ন আহবায়ক মীর সৈকত। বুধবার ভোলার চরফ্যাশন বাজারে কর্মসূচি পালন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, মেহদী, মহিউদ্দিন মহিন,হাসান, বেনজির রহমান,মিরাজ,মীর রাকিব,শান্ত জমাদার,শিমুল জমাদার প্রমূখ।

ধানের শীষ মানে মানুষের অধিকার, আর সেই অধিকার প্রতিষ্ঠাই আমাদের সংগ্রাম উল্লেখ করে এ সময় মীর সৈকত বলেন, আমরা মাঠে আছি মানুষের অধিকার ফেরানোর লড়াইয়ে। জনগণের সঙ্গে হাত মিলিয়ে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সেই বাংলাদেশর নেতৃত্ব দিবেন এদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশ নায়ক তারেক রহমান।

তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, প্রশাসনিক সংস্কার, বিচারব্যবস্থা ও অর্থনৈতিক পুনর্গঠনের সুনির্দিষ্ট দিকনির্দেশনা। এই বার্তা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। যেন মানুষ বুঝতে পারে, পরিবর্তনের সময় এসেছে, পরিবর্তন হবে জনগণের হাতেই।

Facebook Comments Box