দৌলতখানে পুকুরের পানিতে ডুবে সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মো: ইফতি (১৭) নামে এক ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রবিবার (৩০ জুলাই) দুপুর ৩টায় সৈয়দপুর ইউনিয়নের বাচ্চু মিয়ার মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত মো: ইফতি সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রুহুল আমিন ফরাজির মেয়ের ঘরের নাতি। নিহত ইফতি চট্টগ্রামে বসবাসকারী মো: মনির ও রনু বেগমের ছেলে।
নিহতের মামা রিফাত জানান, আমার ভাইগ্না ইফতি এস.এস.সি পরীক্ষা শেষ করে তাবলীগ জামাতের এক চিল্লায় যান। চিল্লা শেষ করে নানা বাড়িতে বেড়াতে আসেন। দুপুর ৩টায় বাড়ির পাশে বাচ্চু মিয়া মসজিদের পুকুরে গোসল করতে যান। সাঁতার না জানার কারণে ওই পুকুরের পানিতে ডুবে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে ডুবন্ত অবস্থায় লাশ উদ্ধার করেন। তিনি আরো বলেন, আমার ভাইগ্না ইফতি গতকাল ও আজকে রোজা অবস্থায় ছিল।
Facebook Comments Box















