আবু সিদ্দিক, ভোলা প্রতিনিধি :
ভোলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় দুই কেজি ওজনের একটি বড় ইলিশ। স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের কাছে বড় আকৃতির ইলিশ ইলিশ’ ধরা পড়েছে। মাছটি মনপুরার রামনেওয়াজ মৎস্যঘাটের একটি আড়তে নিলামে ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার রামনেওয়াজ মৎস্যঘাটে চৌধুরী মাছের আড়তে মাছটি নিলামে বিক্রি করা হয়। পরে আড়তদার অনি মাছটি ৯ হাজার টাকায় কিনে নেন।
মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রামনেওয়াজ মৎস্যঘাট সংলগ্ন মেঘনা নদীতে জেলে শরীফ মাঝির জালে দুই কেজি ওজনের ওই ইলিশটি ধরা পড়ে। পরে তিনি অন্যান্য মাছের সঙ্গে বড় ইলিশটিও আড়তে নিয়ে আসেন। জেলে শরীফ মাঝি বলেন, বৃহস্পতিবার মেঘনা নদীর পশ্চিম অংশে জাল ফেলে মাছ শিকার করছিলেন। জালে বিভিন্ন আকারের ইলিশ ধরা পড়ার একপর্যায়ে বড় আকৃতির মাছটি পাওয়া যায়। পরে অন্যান্য মাছের সঙ্গে তিনি মাছটি আড়তে বিক্রি করেন।
।মাছটি রাতে লঞ্চযোগে ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে মাছটি আরও বেশি দামে বিক্রি হবে বলে আশাবাদি।
মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক বলেন, সামনে পুর্ণিমা আমাবশ্যা জোয়ারের পানি বাড়লে ইলিশের বিচরণ ও আহরণ বাড়তে পারে। তখন জেলেদের জালে বড় বড় ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।
















