হোটেল মালিকদের নগর কর পরিশোধ করতে হবে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার পাঁচতারকাসহ সব ধরনের হোটেল মালিককে দ্রুতসময়ের মধ্যে নগর কর পরিশোধ করতে বলেছেন মেয়র মোঃ আতিকুল ইসলাম। মেয়র বলেন, সিটি কর্পোরেশন আদর্শ কর তফসলি অনুযায়ী হোটেল মালিকরা নগর করের আওতাভুক্ত এবং এটি পরিশোধ করতে বাধ্য।

সিটি কর্পোরেশনের সার্ভিস এলাকায় অবস্থিত সবাইকে এই কর পরিশোধ করতে হবে। কারো কোনো বকেয়া রাখার সুযোগ নেই।  সোমবার রাজধানীর গুলশান-২ নগরভবনে ৩, ৪, ৫ তারকা হোটেল মালিকদের সাথে আয়োজিত রাজস্ব সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিগত সময় এই কর পরিশোধ করতে চিঠি দেওয়া হলেও তা কেউ আমলে নেয়নি। সরকার নির্ধারিত কর না দিয়ে কাউকেই ব্যবসা করতে দেওয়া হবে না। এসময় তিনি অবিলম্বে সবার বকেয়া করসহ সব ধরনের কর পরিশোধের আহবান জানান। উল্লেখ্য, সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল-২০১৬ অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত হোটেলে অবস্থানকারীর নিকট থেকে কক্ষের ভাড়ার উপর সর্বোচ্চ ৫ শতাংশ কর আদায়ের বাধ্যবাধকতা রয়েছে।

Facebook Comments Box