চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা”র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রাকিব শিকদার। শনিবার ভোলার চরফ্যাশন উপজেলায় এ গণসংযোগ কর্মসূচি পালন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা মিজানুর রহমান শাওন, মোঃ রায়হান, মূসা, চরফ্যাশন উপজেলা ছাত্রদল নেতা আজিজ, আরমান, শামীম, রাজিব, আল-আমীন, ফরিদ, ছাব্বির, রিয়াজ, ফরহাদ, সাকিব, সিয়াম প্রমূখ।
ধানের শীষ মানে মানুষের অধিকার, আর সেই অধিকার প্রতিষ্ঠাই আমাদের সংগ্রাম উল্লেখ করে এ সময় মোঃ রাকিব শিকদার বলেন, আমরা মাঠে আছি মানুষের অধিকার ফেরানোর লড়াইয়ে। জনগণের সঙ্গে হাত মিলিয়ে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সেই বাংলাদেশর নেতৃত্ব দিবেন এদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশ নায়ক তারেক রহমান।
রাকিব শিকদার বলেন, তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, প্রশাসনিক সংস্কার, বিচারব্যবস্থা ও অর্থনৈতিক পুনর্গঠনের সুনির্দিষ্ট দিকনির্দেশনা। এই বার্তা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। যেন মানুষ বুঝতে পারে, পরিবর্তনের সময় এসেছে, পরিবর্তন হবে জনগণের হাতেই।
এই যাত্রা কেবল নির্বাচনের নয়, এটি জাতিকে পুনর্গঠনের যাত্রা জানিয়ে রাকিব শিকদার বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নাগরিকরা নিরাপদ থাকবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বিচার হবে নিরপেক্ষ, গণতন্ত্র থাকবে জনগণের হাতে, আর রাষ্ট্র হবে জবাবদিহিমূলক।
















