মামার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শারীরিক নির্যাতন

নাদিম হোসেন খান, (ভোলা) চরফ্যাশন

ভোলার চরফ্যাশনে মামার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শারীরিক নির্যাতন শিকার ভাগ্নী।অবশেষে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। গত সোমবার (৭ নভেম্বর) ভোর রাতে উপজেলার চর মানিকা ইউনিয়নের চর আইচা গ্রামের বেল্লাল হোসেন এর মেয়ে সিমা আক্তার নামের এক সন্তানের জননী প্রতিবেশী আপন চাচাতো নানা রাশিদ হাকিমের ছেলে মোঃসুমন ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায় এবং ধর্ষণে ব্যর্থ হয়ে ভাগ্নীর উপরে অমানবিক নির্যাতন চালানোর এমন একটি ভিডিও ৭পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। এবিষয়ে অনুসন্ধানকালে ভিকটিম সীমা আক্তার বলেন আমার আপন চাচাতো মামা মোঃ সুমন প্রাই সময় আমাকে মোবাইল ফোনে ও রাস্তাঘাটে ও বাড়িতে একা পেলে অবৈধ সম্পর্ক করার জন্য বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসতেন। আমার স্বামী মোঃ শরিফুল ইসলাম ঢাকায় থাকার সুযোগে গত (৭ নভেম্বর) ভোররাতে আমাকে একা বাড়িতে পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে আমার সাথে জোরজবরদস্তি করে ধর্ষণের চেষ্টা চালায়। এসময়ে আমাকে ধর্ষণে ব্যর্থ হয়ে আমার উপরে অমানবিক নির্যাতন চালিয়ে আমার ঘর কুপিয়ে ছিন্নভিন্ন করে চলে যায় সুমন। আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরকম ঘটনা এর আগেও কয়েকবার ঘটেছে বলেও জানান নির্যাতণের শিকার গৃহবধূ সিমা। এ বিষয়ে অভিযুক্ত সুমনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

এ ব্যাপারে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন জানান, লোকের কাছে ঘটনাটি শুনেছি, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box