চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :
চরফ্যাশন উপজেলার ৪নং জিন্নাগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর আনারস প্রতীকের প্রচার মাইক, অফিস বন্ধ ও
গণসংযোগকারীদেরকে মাঠ থেকে উঠেয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে নৌকার বহিরাগত ক্যাডার ও সন্তানদের বিরুদ্ধে।
আনারস প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোল্লা আবুল কালাম আজাদ আজ ২০ ডিসেম্বর চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট জিন্নাগর ইউনিয়ন পরিষদ নির্বাচন বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে স্বতন্ত্র প্রার্থী বলেন, তিনি আনারস প্রতীক নিয়ে ৪নং জিন্নাগর ইউনিয়ন পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশ গ্রহণ করে সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে প্রচার এবং প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ হোসেনের বহিরাগত এনায়েত, সিরাজ, সাইফুল, ইউসুফ, রাব্বিসহ প্রায় ১২০জন সন্তাসী ও তার ছেলে হারুনকে দিয়ে কাসেমগন্জ বাজার, চকবাজারে তার অফিস ও প্রচার মাইক বন্ধ করে দিয়েছেন। মাঠে জনসংযোগকারী মহিলাদেরকে গালমন্দ করে মাঠ থেকে উঠিয়ে দিয়েছেন।
তিনি বলেন, এটা আচরণবিধি লংঘন।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রট জিন্নাগর ইউনিয়ন পরিষদ নির্বাচন আবদুল মতিন সাংবাদিককে বলেন, আমি বাহিরে আছি, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্হা গ্রহণ করবো।
















