ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর এলাকায় ঢাকাগামী মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকামুখী আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী স্টেশন মাস্টার জসিম মিয়া।

জানা গেছে, অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুরে মালবাহী কন্টেইনারের ১২টি চাকা লাইনচ্যুত হয়েছে।

Facebook Comments Box