ঢাকায় ঈগল পরিবহনের বাসে আগুন

রাজধানীর উত্তরায় ঈগল পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এছাড়া বাসটিতে কীভাবে আগুন লাগলো, সে বিষয়েও কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

শনিবার (২৯ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে উত্তরা হাউজ বিল্ডিংয়ের মালেকাবানু স্কুলের সামনে রাখা বাসটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আশরাফ বলেন, রাত ১০টা ৪০ মিনিটে বাসটিতে আগুন লাগার সংবাদ পেয়ে উত্তরা ফায়ার স্টেশন থেকে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে পৌঁছার ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে, সেটি আমরা জানতে পারিনি। বাসটি রাস্তায় দাঁড়ানো অবস্থায় ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহত নেই।

Facebook Comments Box