নাদিম হোসেন খাঁন, (ভোলা) চরফ্যাশন
ভোলার চরফ্যাশনে নতুন সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান কৃত সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মানবিক ও সামাজিক সংগঠন টিম চিলেকোঠা। শনিবার সকাল ১১ টায় সহকারী পুলিশ সুপারের অফিসে এ শুভেচ্ছা জানানো হয়। তিনি চরফ্যাশন উপজেলা সার্কেল জোনে গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন টিম চিলেকোঠা চরফ্যাশন উপজেলা কমিটির উপদেষ্টা প্রভাষক মোঃ ইউসুফ হোসাইন ঈমন, প্রতিষ্ঠাতা সভাপতি নাদিম হোসেন খাঁন, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল, সহ-সভাপতি আজাদ তালুকদার পৌরসভা সভাপতি মোঃ মাঈনুদ্দিন, সাধারণ সম্পাদক আরিয়ান শাকিলসহ স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ।
Facebook Comments Box
















