খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রথম এলামনাই এসোসিয়েশনের কমিটি গঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রথম এলামনাই এসোসিয়েশনের কমিটি গতকাল গঠিত হয়েছে। ডিসিপ্লিনের ০০’ব্যাচের সুদীপ্ত সাফায়েত কমল সভাপতি এবং ০১’ব্যাচের কাস্টমস ক্যাডারের উপ- কমিশনার মোঃ ফকরুল আমিন চৌধুরী সাধারণ সম্পাদক এবং তথ্য ক্যাডারের উপ বার্তা নিয়ন্ত্রক মোঃ হেমায়েত আকবর টিপু সাংগঠনিক সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

২৬ সদস্য বিশিষ্ট ইংরেজি ডিসিপ্লিনের প্রথম অ্যালামনাই এসোসিয়েশন গঠনের ফলে ইংরেজি ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থীদের নিজেদের মধ্যে সম্পর্ক এবং আন্ত:যোগাযোগ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের এ পর্যন্ত বিশটি ব্যাচের প্রায় ৭০০ শিক্ষার্থী পাস করে দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন জায়গায় সুনামের সাথে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box