চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা :
১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদার সাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা চরফ্যাশনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯শে নভেম্বর) সকাল ১১টায় চরফ্যাসন উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সালেক মুহিদ, সহকারী পুলিশ সুপার ( চরফ্যাসন সার্কেল) মেহেদী হাসান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ছাদেক মিয়াসহ উপজেলার চার থানার ওসি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ১৪ই ডিসেম্বর ও ১৬ই ডিসেম্বর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সঠিক নিয়মে পতাকা উত্তোলনসহ শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযথভাবে পালনে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।















