নাদিম হোসেন খাঁন, (ভোলা) চরফ্যাশন
দ্বাদশ সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে এ ঘোষণা দেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচজন প্রার্থী। তাদের মধ্যে পাঁচজনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামান। তারা হলেন, আওয়ামী লীগের (নৌকা) সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, জাতীয় পার্টির (লাঙ্গল) মিজানুর রহমান, তৃণমূল বিএনপির (সোনালী আশ) মো. হানিফ, ন্যাশনাল পিপলস পার্টির (আম) মো. আলা উদ্দিন ও স্বতন্ত্র আবুল ফয়েজ।
এসময় উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ।
















