টানা চতুর্থ বারের মতো নির্বাচিত ভোলা-৪ আসনের জ্যাকব

নাদিম হোসেন খাঁন, চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা :

ভোলা ৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছে। রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (চরফ্যাসন-মনপুরা) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব পেয়েছেন ২৪৪০৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টির মিজানুর রহমান পেয়েছেন ৫৯১৮ ভোট। আবুল ফয়েজ (স্বতন্ত্র) ৪৯০২ মোঃ হানিফ (তৃণমূল বিএনপি) সোনালী আঁশ ৩৩২৯ আলাউদ্দিন ন্যাশনাল (পিপলস পার্টি) আম ২৩৪৩। ফলে টানা চতুর্থ বারের মতো নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

এ আসনের নতুন ভোটারেরা বলছেন, উন্নয়নের আইকন আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে জীবনের এই প্রথম ভোট দিয়ে বিজয় করতে পেরে খুবই খুশি। আবুগঞ্জ বাজার এলাকার তরুণ ভোটার মোঃ দুলাল শিকদার বলেন, আমার জীবনে এই প্রথম ভোট আমি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ভাইকে নৌকা মার্কা ভোট দিতে পেরে আত্মতৃপ্তি পেয়েছি। চরফ্যাশনের তরুণ সমাজ বলেন, আমরা জন্মের পর থেকে দেখেছি এই আসনের এমপি আব্দুল্লাহ ইসলাম জ্যাকব। তিনি শান্তি শৃঙ্খলা রেখে উন্নয়ন দিয়ে চরফ্যাশনকে ঢেলে সাজিয়েছেন। আওয়ামী লীগ বিএনপি বুঝিনা যিনি তরুণ সমাজকে প্রাধান্য দিয়ে এদেশের বেকার যুবকদেরকে চাকরির ব্যবস্থা করেছেন উন্নয়ন দিয়ে চরফ্যাশনকে ঢেলে সাজিয়েছেন, শান্তি শৃঙ্খলা রেখেছেন এমন ব্যক্তি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে ভোট দিতে পেরে নিজেদের গর্ব বোধ মনে করেছি।

Facebook Comments Box