নিজস্ব প্রতিবেদক :
হোটেল দি কক্স টুডে স্যূট ওনার্স লিয়াজোঁ কমিটির বার্ষীক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত ও নতুন কমিটি (২০২৪-২০২৭) গঠন করা হয়েছে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে ২৫০ জন স্যূট ওনার্স সদস্যর মধ্যে অধিকাংশ সদস্যের উপস্থিতিতে এ সভা ও নতুন কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি শ্রী সুশীল কুমার দত্ত সভায় উপস্থিত সকল স্যূট ওনার্সদের সর্বসম্মত সিদ্ধান্তে ও কন্ঠ ভোটে নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। এতে নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক হিসেবে পূনঃ নির্বাচিত হয়েছেন শরীফুল আলম দীপু।
এছাড়া, সিনিয়র সহ-সভাপতি, ফারুক হোসেন, সহ-সভাপতি ,ডাঃ উম্মে জামিলা আক্তার, সিপক কুমার সাহা, আবদুর রহিম ও আবসারুল আলম নির্বাচিত হন। কোষাধ্যক্ষ্য হিসেবে নির্বাচিত হয়েছেন মৌসুমী আফরোজ মিতা ও সহ-সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কুতুবউদ্দিন তানভীর। সভায় চট্রগ্রাম এর জোনাল কমিটির চেয়্যারপারসন হিসেবে ডাঃ শাহানা বেগম, সিনিয়র ভাইস চেয়্যারম্যান হিসেবে,সাজ্জাদ হোসেন ও সম্পাদক হিসেবে মুহাম্মদ খোরশেদ আলম পূনঃ নির্বাচিত হয়েছেন। সাধারন সভায় স্যূট ওনার্সদের ন্যয্য পাওনা ও অধিকার সমুন্নত রাখতে প্রাথমিক ভাবে হোটেল ম্যনেজমেন্ট এর সাথে আলেচনা করে সমাধানের পথ বের করার জন্য নব গঠিত কমিটির উপর দ্বায়িত্ব অর্পন করা হয় এবং সমাধান না হলে আইনগত পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য কমিটিকে দায়িত্ব দেয়া হয়।
অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনার পাশাপাশি শরীফুল আলম দীপু সাধারন সম্পাদক হিসেবে বিগত দিনের কার্যাবলীর সংক্ষিপ্ত লিখিত বিবরণ সভায় উপস্থাপন করেন ও স্যূট ওনার্সদের সাথে ম্যনেজমেন্টের বিদ্যমান সমস্যাবলী উল্ল্যেখ করেন ও তা সমাধানে যৌক্তিক বক্তব্য ও তুলে ধরেন। তা উপস্থিত সকল স্যূট ওনার্সদের মনোযোগ আকর্ষণ করে এবং সবাই তুমুল করতালির মাধ্যমে জোরালো সমর্থন ব্যক্ত করেন। সভায় নতুন সভাপতি নজরুল ইসলাম সকল সমস্যা পারস্পরিক আলোচনা ও উদার মনোভাব প্রকাশ করে সমাধান সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা সুশীল দত্ত, উপদেষ্টা নিজামউদ্দিন, সিপক কুমার সাহা, কায়জার আবু ওয়াল, জাহাঙ্গির আলম, আরাফাত বান্না, শাহাদাৎ হোসেন, সৈয়দ রেজাউল করিম, ডাঃ শাহানা বেগম, ডাঃ শাহিদা আহমেদ ফাতেমা, ইঞ্জিনিয়ার সৈয়দ রেজাউল শরিম, ডাঃ সৈয়দ ফাতেমা আহম্মেদ ও অন্যান্য নেতৃবৃন্দ।
















