২শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান
চরফ্যাশনে জামায়াতের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পে

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজারীগন্জ ইউনিয়ন শাখার ব্যবস্হাপনায় এসটিএস হাসপাতাল চরফ্যাশনের আয়োজনে শনিবার দিনব্যাপী চেয়ারম্যান বাজারে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে ২শতাধিক রোগীকে বিনা ভিজিটে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিয়েছেন এলার্জি বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অহিদুর রহমান, কিডনি ও বাত বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আজিজুল হাকিম (রিয়াদ) ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শাহী উদ্দিন।

চিকিৎসা সেবা নিতে আসা চেয়ারম্যান বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুদ্দিন জানান,বাংলাদেশ জামায়াতে ইসলামী ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে কয়েক শত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছেন, এটি একটি ভালো উদ্যোগ। তিনি আরও বলেন, অনেক অসহায় মানুষ অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেনা।জামায়াতের উদ্যোগের কারণে তারাও ফ্রী সেবা নিতে পারছেন।

চরফকিরা ৫নং ওয়ার্ডের তানিয়া নামের চিকিৎসা নিতে আসা মহিলা রোগী বলেন,জামায়াতের ফ্রী মেডিকেল ক্যাম্পের কারণে, আমরা অনেকে চিকিৎসা নিতে পারলাম। ভবিষ্যতেও এই সেবা চালু রাখলে ভালো হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজারীগন্জ ইউনিয়ন শাখার আমীর মো: জাকির হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্ন মানবতার সেবায় সব সময় নিয়োজিত থাকে। আমরা চেষ্টা করছি,চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য কিছু করতে। সম্ভব হলে ভবিষ্যতে এমন ক্যাম্প আবারও আয়োজন করবো ইনশাআল্লাহ।

এসটিএস হাসপাতালের ম্যানেজার (ভারপ্রাপ্ত) রায়হান সিকদার বলেন, হাজারীগন্জ ইউনিয়ন জামায়াতে ইসলামী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্যোগে নিয়েছেন, আমরা চিকিৎসক দিয়ে সহায়তা করেছি। এসটিএস হাসপাতালও আত্মমানবতার সেবায় নিয়োজিত একটি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান। ভবিষ্যতে এমন ক্যাম্প করতে চাইলে, আমরা চিকিৎসক দিয়ে সহায়তা করবো ইনশাআল্লাহ।

Facebook Comments Box