বিনোদন রিপোর্টঃ
ঢোলবাদক হিসেবে ইতিমধ্যে দেশ ও দেশের বাইরের মানুষের মন জয় করেছেন ঢোল বাদক পলাশ শেখ। দেশের বিভিন্ন জেলায় গুণী শিল্পীদের সাথে প্রায় এক যুগের ও বেশি সময় থেকে তিনি ঢোল বাজাচ্ছেন প্রতিভাবান এই মানুষটি।
এছাড়া টেলিভিশন লাইভ প্রোগ্রাম সহ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও নিয়মিত কাজ করে যাচ্ছেন পলাশ শেখ।
ঢোলবাদক পলাশ শেখের জন্ম রাজধানী ঢাকার মিরপুরে, তার গানের প্রথম হাতেখড়ি হয় ওস্তাদ মোঃ শাহিন হোসেনের হাত ধরে। পরবর্তীতে প্রখ্যাত ঢোল বাদক নয়ন মিয়ার কাছে হাতেখড়ি নেন তিনি।
মাত্র ১৪ বছর বয়স থেকে স্টেজ শোতে গানের সাথে সম্পৃক্ত হন তিনি। এবং দেশের গন্ডি পেরিয়ে ভারত সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় মিউজিশিয়ান হিসেবে কাজ করেছেন তিনি।
পলাশ শেখ স্টেজে বাজিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী চন্দনা মজুমদার,কিরন চন্দ্র রায়,আশরাফ বাবু,খায়রুল ওয়াসী,শামসুল হক চিশতি, শাহিন হোসেন,লাবন্য আক্তার,শিরিন সুলতানা সহ আরো অনেক কন্ঠশিল্পীদের সাথে। এছাড়া দেশের বিভিন্ন টেলিভিশনে তিনি নিয়মিত মিউজিশিয়ানস হিসাবে কাজ করছেন।
তিনি লোকগান,ফোক,জারী,সুফিয়ানা গানে নিয়মিত বাজিয়ে থাকেন। এছাড়া নিয়মিত মাটির গান ব্যান্ডের সাথে ও ঢোল বাজিয়ে থাকেন।
জানতে চাইলে পলাশ শেখ বলেন, আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি একজন জনপ্রিয় ঢোল বাদক হবো।
সেই স্বপ্নের সাথে পাল্লা দিয়ে আমার বেড়ে ওঠা।
তিনি আরো বলেন, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার ওস্তাদের প্রতি যারা আমাকে সংগীতে হাতেখড়ি দিয়েছেন। যতদিন বেঁচে আছি সংগীতের সাথে থাকতে চাই। এবং দেশ বিদেশে বাংলা গানের সাথে ঢোল বাজিয়ে যেতে চাই।
















