রাজধানীর পল্লবীতে বিহঙ্গ পরিবহনের চলন্ত একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে বাসে কোনো যাত্রী না থাকায় এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পল্লবী থানার কালশী রোডে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের পাশে এ ঘটনা ঘটে। দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে বিহঙ্গ পরিবহনের চলন্ত একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে পুরো বাসটি পুড়ে যায়। তবে বাসে কোনো যাত্রী ছিলেন না। এ ঘটনায় কেউ হতাহত হননি। কারা কীভাবে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Facebook Comments Box
















