ঢাকায় অফিসে গুলি, ল্যাপটপ ভেদ করে দেয়ালে আটকালো বুলেট

রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের কার্যালয়ে দুর্বৃত্তদের গুলির ঘটনা ঘটেছে। এ সময় ছোড়া একটি গুলি অফিসের ভেতরে থাকা একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে গিয়ে লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর ডিএল নেটওয়ার্ক সার্ভিসের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে দুর্বৃত্তরা ডিএল নেটওয়ার্কের অফিসে প্রবেশ করে এক রাউন্ড গুলি ছোড়ে।

তিনি আরও জানান, কী কারণে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গুলি চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box