সবারবাংলা প্রতিবেদক :
স্বাধীনতার সুবর্নজয়ন্তি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধ নিবেদন করেছেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, জাতীয় আইন কলেজ শাখা।শনিবার ২৬ শে মার্চ উপলক্ষে এ শ্রদ্ধ নিবেদন করা হয়।
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কার্যনির্বাহী সংসদের সভাপতি এডভোকেট মোঃ শহিদুল ইসলাম টিটু ও বিপ্লবী সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউল হক চৌধুরী বাবুর অনুমোদন সাপেক্ষে- জাতীয় কলেজ শাখার সভাপতি মোসাঃ রোকেয়া সুলতানা, ও সাধারন সম্পাদক কাজী রুমার নেতৃত্বে ধানমণ্ডি ৩২ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, জাতীয় কলেজ শাখার নেতৃবৃন্দগণ।
ঐক্যবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদনে জাতীয় আইন কলেজ শাখার নেতৃবৃন্দগণ হলেন সভাপতি- মোসাঃ রোকেয়া সুলতানা, সহ- সভাপতি- মোহাম্মদ আবদুল মোমিন, সাদারণ সম্পাদক কাজী রুমা, যুগ্ন সাধারণ সম্পাদক- মোঃ মনির হোসেন মনির, রিফাত রোকসানা(সুবর্ণা), দপ্তর সম্পাদক- মোঃ মহিদুল ইসলাম, জাতীয় আইন কলেজের রোজানা শহিদসহ আরও অনেক নেতৃবৃন্দ।
















