চরফ্যাশনে ছাত্রলীগের হামলায় ছাত্রদল-যুবদলের ৩ নেতা আহত

ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগন্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার হাজারীগন্জ ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুগ্নসাধারণ সম্পাদক মোঃ হাচান মিজি, ছাত্রদলের সভাপতি হারুন দফাদার ও শাহিন সিকদারকে এলোপাতাড়ি লাঠি ও রট দিয়ে মেরেছে ছাত্রলীগের কর্মীরা। বুধবার বিকেল সাড়ে পাঁচটায় চেয়ারম্যান বাজার সদর রোডে ওই হামলার ঘটনা ঘটে।

হামলায় শিকার যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাচান মিজি ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ হারুন দফাদার সাংবাদিককে বলেন, কোন রকম তর্ক বির্তক ছাড়াই পূর্ব পরিকল্পিত ভাবে বাজারে আমাদের গতিরোধ করে এলোপাতাড়ি মেরেছে। স্হানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে নিরাপদ স্হানে তারা আশ্রয় নিয়েছেন।

এদিকে হাজারীগন্জ ইউনিয়ন যুব ও ছাত্রদলের নেতাদের উপর হামলার ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা ৪ আসনের সাবেক তিন তিনবারের সংসদ সদস্য ও ডাকসুর এজিএস আলহাজ্ব নাজিম উদ্দিন আলম। বিবৃতিতে তিন বলেন, অবৈধ আওয়ামী সরকার বুঝতে পেরেছেন, তাদের পায়ের তলায় আর মাটি নেই তাই হামলা – মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদপরকে ধমিয়ে রাখতে চায়। ইনশাআল্হ এবার আর সম্ভব হবেনা। অবিলম্বে গণরোষে উপনীত হওয়ার আগে গতি ছেড়ে দিন।না হলে শেষ রক্ষা হবেনা

Facebook Comments Box