জাতীয় শোক দিবস উপলক্ষে নয়াটোলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৩৫ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক নাসিরুজ্জামান রুবেলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার মগবাজারস্থ নয়াটোলা শাহনূরী মাজার প্রাঙ্গণে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রমনা ও হাতিরঝিল থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোখলেসুর রহমান, ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোক্তার সরদার, রমনা ও হাতিরঝিল থানা আওয়ামীলীগের সহ-সভাপতি সহিদুর রহমান খান সাগর, যুগ্নসম্পাদক আমির হোসেন, ৩৫ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনকর্ম তুলে ধরে বক্তারা বলেন, বাংলাদেশে অনেক নেতা জন্ম নিয়েছেন কিন্তু একমাত্র বঙ্গবন্ধুই বাঙালি জাতিকে স্বাধীনতার স্বাদ এনে দিতে পেরেছিলেন।

বক্তারা আরো বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত, যতোদিন বাংলাদেশ থাকবে, যতোদিন একজন বাঙালিও থাকবে, যতোদিন পৃথিবীর ইতিহাস থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ততোদিন বেঁচে থাকবেন।

সবারবাংলা/সাইদুল

Facebook Comments Box